Friday, June 26, 2026

রেল প্রকল্প নিয়ে রাজ্যের কোর্টে বল ঠেললেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেবক-রংপো রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিন্তু জমি জটের কারণে তা এখনও হয়ে উঠেনি। কাজ শুরু হলেও ফের জমি সমস্যায় তা আটকে যায়। শনিবার রায়গঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে এবিষয়ে রাজ্যের কোর্টে বল ঠেলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ সিং আংদি। এদিন বাগডোগরা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমরা কাজ করতে চাই। কিন্তু তার জন্য রাজ্য সরকারের সহযোগিতা দরকার। এই প্রকল্পের জন্য স্থানীয়রা জমি ছাড়তে নারাজ। এই বিষয়টি রাজ্য সরকারের গুরুত্ব সহকারে দেখা উচিত। তারা যদি জমির ব্যবস্থা করে দেয় তাহলে নিশ্চিন্তে এই প্রকল্পের কাজ শেষ হবে।’’ এদিন মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা।

আরও পড়ুন-রাজ্যের নাম পরিবর্তন নিয়ে শাহকে কী বললেন মুখ্যমন্ত্রী?

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...