Sunday, April 12, 2026

রাজ্যের নাম পরিবর্তন নিয়ে শাহকে কী বললেন মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

রাজ্যের নাম পরিবর্তনের পক্ষে ফের সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় প্রস্তাব পাশ করে রাজ্যের নাম ‘বাংলা’ করার আর্জি কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে তিনটি ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় পাশ করায় পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কোনও অজ্ঞাত কারণে নাম পরিবর্তনের বিষয়টি আটকে আছে। নাম পরিবর্তনে কেন্দ্র সায় দেবে কি না বা এই বিষয়ে তাদের আর কোনও প্রস্তাব রয়েছে কি না তাও স্পষ্ট নয়। শুক্রবার ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির (ইস্টার্ন জ়োনাল কাউন্সিল) বৈঠকের পরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। সেখানেই নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-দাঙ্গাবাজদের থেকেই ক্ষতিপূরণ আদায় করবে দিল্লি পুলিশ

Related articles

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...