Thursday, June 18, 2026

দাঙ্গাবাজদের থেকেই ক্ষতিপূরণ আদায় করবে দিল্লি পুলিশ

Date:

Share post:

সাম্প্রদায়িক হিংসায় জড়িত ব্যক্তিদের থেকেই ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ আদায় করবে দিল্লি পুলিশ। এক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারের দেখানো পথেই হাঁটতে চলেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দাঙ্গাবাজদের সম্পর্কে কঠোর মনোভাব নিয়েই ক্ষতিপূরণের দায়ভার তাদের উপর চাপানো হবে। দরকার হলে দাঙ্গাবাজদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বেচে আদায় করা হবে ক্ষতিপূরণ। জানিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী সিট। এপর্যন্ত ৬০০ ব্যক্তিকে হিংসায় যুক্ত থাকার অভিযোগে ধরা হয়েছে। আরও অনেককে খোঁজা হচ্ছে। অভিযুক্ত আপ কাউন্সিলার তাহির হোসেন এখনও বেপাত্তা। তার সন্ধানে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত অসংখ্য গাড়ি, বাড়ি, গোডাউন, দোকান, স্কুলবাড়ি, মসজিদ ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত। প্রাথমিক হিসাবে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Related articles

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...