Tuesday, March 17, 2026

আমাদের রক্ষা করুন! ইরান থেকে কাতর আবেদন পড়ুয়াদের

Date:

Share post:

আমাদের রক্ষা করুন। দেশে ফিরিয়ে নিন। ইরান থেকে ডাক্তারি পড়তে যাওয়া প্রায় আড়াইশো কাশ্মীরি পড়ুয়ার কাতর আবেদন। মূলত তেহরান মেডিক্যাল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যান বহু কাশ্মীরি পড়ুয়া। আবার চিনের পর ইরানে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩, আক্রান্ত প্রায় ৬০০। করোনায় আক্রান্ত দেশের ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি হেলথ মিনিস্টারও। রোজ বাতিল হচ্ছে উড়ান। বিমানবন্দরেই কার্যত ঘাঁটি গেড়েছেন পড়ুয়ারা। কাশ্মীরের এক পড়ুয়া বলেন, ‘‘প্রায় এক সপ্তাহ ধরে চেষ্টা করছি ফেরার। কিন্তু পারছি না। রোজ বিমান বাতিল। ভারত সরকারের কাছে আবেদন, প্লিজ আমাদের জন্য বিমান পাঠান।’’ ইরানে তীর্থ করতে গিয়েও অনেকে আটকে রয়েছেন কাশ্মীর ও লাদাখবাসী। ইরানে ভারতের রাষ্ট্রদূত গদ্দাম ধর্মেন্দ্র জানিয়েছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

আরও পড়ুন-কেরলবাসীর মৃত্যু ঘিরে বিতর্ক, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা

spot_img

Related articles

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...