Tuesday, June 23, 2026

কেরলবাসীর মৃত্যু ঘিরে বিতর্ক, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা

Date:

Share post:

কেরলে এক ব্যক্তির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে জলঘোলা। মালয়েশিয়া থেকে ফেরার পরই মৃত্যু হয় কেরলের ওই ব্যক্তির। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

এর আগে তিন কেরলবাসীর শরীরে মেলে এই ভাইরাস। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাঁরা। তবে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁর শরীরে অবশ্য মেলেনি করোনাভাইরাস। তারপরেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকছে।

মালয়েশিয়া থেকে ফিরে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাবধানতার কারণে এর্নাকুলামের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় ওই ব্যক্তিকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, সঙ্গে ছিল শ্বাসকষ্ট। কিন্তু তারপরেও স্বাস্থ্য দফতর তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। করোনাভাইরাসেই মৃত্যু হয়েছে কিনা তা সুনিশ্চিত করতে চাইছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-‘করোনা ভাইরাস’ আজাদি স্লোগান!

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...