Friday, June 26, 2026

সিএএ-র বিরোধিতা করায় ফের দেশ ছাড়ার নির্দেশ পড়ুয়াকে

Date:

Share post:

সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী মিছিলে অংশ নেওয়ার অপরাধে ফের দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। পোল্যান্ড থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন কামিল সিয়েদসিনস্কি। গত ডিসেম্বর মাসে মৌলালিতে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী একটি মিছিলে অংশ নিয়েছিলেন কামিল। তাঁর ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়। এরপরই ওই ছবি দিয়ে কেউ বা কারা অভিযোগ জানায় কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রকে। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র কামিল। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কামিলের দেশ ছাড়ার নির্দেশের চিঠি এসে পৌঁছেছে। দিল্লিতে পোল্যান্ডের দূতাবাসের দ্বারস্থ হতে পারেন কামিল।

নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ডিসেম্বর মাসে বেশ কয়েক বার আন্দোলন হয়েছে বিশ্বভারতীতে। সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বিশ্বভারতীতে পড়তে আসা ছাত্রী আফসারা অনীকা মীমকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিয়েদ।

আরও পড়ুন-স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যবহারে ক্ষুব্ধ হয়ে ইস্তফা দিলেন সচিব

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...