Sunday, June 28, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যবহারে ক্ষুব্ধ হয়ে ইস্তফা দিলেন সচিব

Date:

Share post:

অধস্তন কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেলের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেনন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব স্যর ফিলিপ রুটনাম।

এক বিবৃতিতে রুটনাম বলেন, ৩৫ হাজার কর্মীর স্বাস্থ্য, সুরক্ষার দায়িত্ব পালন করার কথা ছিল তাঁর। কিন্তু প্রীতি অধনস্ত কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এমন বহু অভিযোগ তিনি পেয়েছেন। রুটনামের অভিযোগ, ‘‘ভয়ের পরিবেশ তৈরি করেছিল প্রীতি। হাটে হাঁড়ি ভাঙা দরকার ছিল।’’ ওই বিবৃতিতে রুটনাম আরও উল্লেখ করেছেন, ‘‘গত দশ দিন ধরে আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে ঘৃণ্য প্রচার চালানো হচ্ছে। আমি নাকি মিডিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি, এতে তাঁর কোনও ভূমিকা নেই। কিন্তু এটা বিশ্বাসযোগ্য না।’’

যদিও এই অভিযোগ মানছেন না প্রীতি। সূত্রের খবর, প্রীতির সঙ্গে রুটনামের সংঘাত বাড়ছে বলে বহুদিন ধরে জল্পনা চলছিল। প্রীতি রুটনামকে বরখাস্ত করার চেষ্টা করছেন, এমন কথাও রটেছিল। প্রীতির সঙ্গে রুটনাম কথা বলে বিবাদ নিরসনের চেষ্টা করলে তাতেও স্বরাষ্ট্রমন্ত্রী সাড়া দেননি বলে অভিযোগ।

আরও পড়ুন-করোনার ছোবলে প্রাণ হারালেন ১ মার্কিন নাগরিক

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...