Thursday, June 11, 2026

বাংলায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে আসবে বিজেপি: অমিত শাহ

Date:

Share post:

আজ প্রথমবার লোকসভা ভোটের পর কোনও সমাবেশে যোগ দিতে বাংলায় এলাম। বাংলার মাটিকে প্রণাম।

মমতাদিদি শুনে রাখুন, সামনের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি।

কোনও রাজপুত্রের হাতে নয়, বাংলার কোনও ভূমিপুত্রের হাতেই থাকবে বাংলার শাসনভার।

মোদিজি লাখ লাখ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। বাংলার মানুষ তা জানে।

মমতার স্বৈরতান্ত্রিক শাসন আমরা শেষ করবই। মোদিজির দেখানো বিকাশের পথে হাঁটবে বাংলার মানুষ।

আজকের এই সভা তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে, তোলাবাজি, তুষ্টিকরণ, অনুপ্রবেশকারী, পরিবারবাদের বিরুদ্ধে। এই সভা থেকেই শুরু হচ্ছে আর নয় অন্যায়।

দিদিকে বলো-তে ফোন করে বলুন, আর নয় অন্যায়।

চল্লিশ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। বিজেপির সভার জন্য হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। এসব করেও মমতাদিদি বিজেপিকে আটকাতে পারেননি। ১৮ আসনে আসনে মানুষ বিজেপিকে জিতিয়েছে।

বাংলার সংখ্যালঘু ভাইবোনদের বলতে চাই, নাগরিকত্ব আইনের জন্য কারুর নাগরিকত্ব চলে যাবে না। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, ছিনিয়ে নেওয়ার আইন নয়।

মমতাদিদি কেন বাংলার উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছেন? তিনি কেন চান না মতুয়া সমাজের মানুষ নিজেদের অধিকার পান?

নাগরিকত্ব আইন নিয়ে ইচ্ছে করে মানুষকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস, কমিউনিস্ট, সপা, বসপা, তৃণমূলের মত দল। সিএএ-র নামে ভয় দেখানো হচ্ছে। মোদি সরকার কোনও বাধা মানবে না। শরণার্থীদের নাগরিকত্ব দেবেই।

মমতাদিদির কার্যকর্তাদের ভেট দিতে হয়, উন্নয়ন কীভাবে হবে এখানে? ক্ষমতায় এলে বিজেপি উন্নয়নের পাশাপাশি তৃণমূলের খুন-সন্ত্রাস, সিন্ডিকেট আর তোলাবাজির সংস্কৃতি শেষ করে ছাড়বে।

বিজেপি ক্ষমতায় এসে সব দুষ্কৃতীদের জেলে পুরবে।

বিজেপি ক্ষমতায় এলে পাঁচ বছরে এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করবে।

আরও পড়ুন-শহিদ মিনারের সভায় দিলীপ ঘোষ যা বললেন

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...