Friday, June 12, 2026

পুরভোট নয়, বিধানসভাই লক্ষ্য বোঝালেন অমিত

Date:

Share post:

শহিদ মিনারে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির সূচনা করে নিজের বক্তৃতায় অমিত শাহ স্পষ্ট বুঝিয়ে দিলেন, পুরভোট নয়, বরং ২০২১ সালের বিধানসভা ভোটই তাঁদের পাখির চোখ। এই ভোটের দিকে তাকিয়েই মমতা সরকারকে উৎখাতের বার্তা বারবার শোনা গেল তাঁর গলায়। আগামী পুরভোট নিয়ে সেভাবে কোনও উচ্চবাচ্যই করলেন না অমিত। বাংলার তৃণমূল সরকারকে স্বৈরতন্ত্রী আখ্যা দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ও অনুন্নয়নের পরিস্থিতি নিয়ে সরব হলেন। তীব্র আক্রমণ করলেন তোলাবাজি, সিন্ডিকেটরাজ, অনুপ্রবেশের সমস্যা, পরিবারবাদ ও তুষ্টিকরণের রাজনীতিকে। বাংলার বিভিন্ন মনীষীর নাম উল্লেখ করে বারবার বললেন ক্ষয়িষ্ণু বাংলাকে সোনার বাংলা বানানোই তাঁদের স্বপ্ন। দুই তৃতীয়াংশ ভোটে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা ব্যক্ত করে অমিত শাহ বললেন, কোনও রাজপুত্র নয়, বরং কোনও ভূমিপুত্রের হাতেই থাকবে বিজেপি নেতৃত্বাধীন বাংলার শাসনভার।

আরও পড়ুন-বাংলায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে আসবে বিজেপি: অমিত শাহ

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...