Friday, June 12, 2026

শহিদ মিনারের সভায় কী বললেন মুকুল?

Date:

Share post:

বিজেপির বরিষ্ঠ নেতা মুকুল রায় বলেন, তিন তালাক প্রথা বিলোপ, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সাফল্য ও জনসমর্থন দেখে বিরোধীরা উদ্বিগ্ন ও ভীত। পায়ের তলার মাটি চলে যাওয়ার আশঙ্কায় একজোট তৃণমূল, কংগ্রেস ও কমিউনিস্টরা। তলায় তলায় সুযোগ খুঁজছিলেন মমতা, রাহুলরা। তাই সংসদের দুই কক্ষে নাগরিকত্ব বিল পাশ হয়ে আইন হয়ে যেতেই এরা ঝাঁপিয়ে পড়লেন জনগণকে ভুল বোঝাতে।

মুকুল বলেন, পুরভোটে মানুষ যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কলকাতা ও হাওড়া পুরসভায় বিজেপির জয়যাত্রা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের আওতায় স্বচ্ছভাবে ভোট আদৌ হবে কিনা তা নিয়ে আমি শঙ্কিত।

আরও পড়ুন-শহিদ মিনারের সভায় কী বললেন রূপা?

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...