Saturday, June 27, 2026

বিজেপি ২০০ সিট কেন টার্গেট করেছে? কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

Date:

Share post:

তৃণমূল নেত্রী সোমবার নেতাজি ইনডোরে যে ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। কারও কারও মতে, গতকাল কলকাতায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যে চরম রাজনৈতিক আক্রমণ করেছেন, তারই পাল্টা দিলেন দিদি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে ওই গণহত্যার পর কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী । একবারও ক্ষমা চাননি। বরং বলছেন, বাংলা দখল নেবেন। দেখব, কে কোথাকার দখল নেয়।তিনি প্রশ্ন তোলেন, বিজেপি ২০০ সিট কেন টার্গেট করেছে? সিপিএম- কংগ্রেসের সিটগুলো বাদ দিয়ে করছে। বোঝা যাচ্ছে কার সাথে কার সমঝোতা।

যে দিল্লিতে লোকসভা ভোটে সাতটা আসনে জিতেছে সেখানে রক্ত বয়েছে। অসমে ক্ষমতা দখল করেছে সেখানে মানুষকে ভিটে ছাড়া করছে। কিন্তু মনে রাখতে হবে বাংলা, দিল্লি নয়। এখানে গোলি মেরে কাউকে ওড়ানো যাবে না।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...