Friday, March 27, 2026

“বাংলা মায়ের আঁচল, চোখের জল মুছে দেয়”, দিল্লির ঘরহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“এই বাংলা মায়ের আঁচল। চোখের জল মুছে দেয়।” দিল্লি হিংসার জেরে যাঁরা প্রাণের ভয়ে পালিয়েছেন, তাঁদের উদ্দেশে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, তৃণমূলের ‘বাংলার গর্ব মমতা’ ইভেন্টের উদ্বোধনে নেতাজি ইনডোরে দিল্লির হিংসা নিয়ে তোপ দাগেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে। এরপরে সাম্প্রদায়িক মোড়ক দেওয়া হয়েছে।” দিল্লির বিতাড়িতদের বাংলায় আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জাতীয় স্তরের নেতাদের নেত্রী নির্দেশ দেন, দিল্লি ফিরে গিয়ে তহবিল তৈরি করতে। তার মাধ্যমেই সাহায্য করা হবে হিংসা কবলিত মানুষদের। ঘরহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন জানান, প্রাণ ভয়ে যাঁরা দিল্লি ছেড়ে পালিয়েছেন, তাঁরা চাইলে বাংলায় আসতে পারেন। রাজ্যের দরজা খোলা। মায়ের আঁচলের মতো চোখের জল মুছিয়ে দেয় বাংলা।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...