Saturday, June 27, 2026

ফের দুজনের শরীরে করোনার জীবাণু, পাঁচ দেশে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

এ বার দিল্লি ও তেলেঙ্গানায় দু জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই খবর। সোমবার ট্যুইটারে এই খবর জানায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।দিল্লিতে যিনি আক্রান্ত হয়েছেন, তাঁর ইতালিতে সফরে গিয়েছিলেন। আর তেলেঙ্গানায় আক্রান্ত ব্যক্তি সফর করেছিলেন দুবাইতে। তাঁদের সফর সংক্রান্ত বাকি তথ্যের সন্ধান চলছে। দু জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে কেরালায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে সুস্থ হওয়ার পর তাঁদের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিন থেকে ফেরানো ভারতীয়দের ITBP-র ক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সারা বিশ্ব জুড়ে ক্রমশই ভয়ংকর হয়ে উঠছে নোভেল করোনা। দুই মাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজারেরও বেশি। চিন, দুবাই, ইরান, আমেরিকার মতো পাঁচটি দেশে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...