Saturday, June 27, 2026

অঙ্কিতের পরিবারকে ১ কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা আপের

Date:

Share post:

দিল্লির হিংসায় নিহত অঙ্কিত শর্মা। অঙ্কিতের পরিবারকে ১ কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার কেজরিওয়াল ট্যুইট করে লেখেন, “অঙ্কিত শর্মা একজন সাহসী গোয়েন্দা অফিসার ছিলেন। দিল্লির দাঙ্গায় তাঁর প্রাণ গিয়েছে। তাঁদের মতো অফিসারের জন্য দেশ গর্বিত। তাঁর জন্য দেশ গর্বিত। দিল্লির সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিহত অঙ্কিত শর্মার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁর পরিবারের একজনকে চাকরিও দেবে সরকার। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।”

এর আগে দিল্লির হিংসায় হত পুলিশ কনস্টেবল রতন লালের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এবং তাঁর স্ত্রীকে চাকরির প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন-ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...