Thursday, June 25, 2026

ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি

Date:

Share post:

ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি। এই নিয়ে তিনবার। ৩ মার্চ সকাল ৬টা ৪জনের ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। ফলে ফের একবার অনির্দিষ্টকালের জন্য দণ্ডিতদের ফাঁসি পিছিয়ে গেল। রায়ের পরে সোমবার আদালতেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশাদেবী।
এদিকে, অপরাধী পবন গুপ্তও এদিন দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে আবেদন জানায়। সোমবার সকালে পবনকুমার গুপ্তর রায় সংশোধনীর আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় সে। এদিকে, প্রাণভিক্ষার আর্জি খারিজ না হওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া সম্ভব নয়। এই কারণ দেখিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এ পি সিং। আইনানুযায়ী, দোষীদের আইনি সহায়তা পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ার পরে ১৪ দিন সময় দিতে হয়। ইতিমধ্যে প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রামনাথ কোবিন্দ। এ ক্ষেত্রেও রাষ্ট্রপতি তাঁর সিদ্ধান্ত জানানোর পরে ফাঁসি কার্যকর করতে ১৪দিন সময় দিতে হবে। এই পরিস্থিতিতে মঙ্গলবারও হচ্ছে না নির্ভয়া কাণ্ডের চার দোষীর ফাঁসি।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...