Sunday, June 28, 2026

দিল্লিতে পরিকল্পিত গণহত্যাকে  দাঙ্গার তকমা দেওয়া হয়েছে, অভিযোগ মমতার

Date:

Share post:

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতায় সভা করতে এসেছিলেন। সেই সময় রাজপথে তাঁকে কালো পতাকা দেখিয়েছিলেন বাম-কংগ্রেস সমর্থকরা। অনেকেই তখন প্রশ্ন করেছিলেন, এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল নীরব কেন। কেন দিল্লির হিংসার ঘটনা নিয়ে কোনও কথা বলছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা তাঁদের হতাশ করলেন না।সোমবার সকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে তাঁর অভিযোগ, গেরুয়া শিবিরের বিরুদ্ধে। যদিও কারও নাম সরাসরি মুখে উচ্চারণ না করে তিনি বলেন, “দিল্লিতে যা হয়েছে তাতে আমাদের অনেকের হৃদয় কাঁদছে, আমরা মর্মাহত, দুঃখিত। গত কয়েকদিন ধরে দিল্লিতে যে মানুষ খুন হয়েছে তা প্ল্যানড জেনোসাইড, গণহত্যা। তার পর তাকে সাম্প্রদায়িক হিংসার চেহারা দেওয়া হয়েছে। আমরা একে ধিক্কার জানাচ্ছি”।
তিনি বলেন, আমরা ধিক্কার জানাই দিল্লিতে যা ঘটেছে। আইন হাতে তুলে না নিয়ে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করব। ‘কারা গদ্দার’ তা মানুষ ঠিক করবেন। দিল্লি সরকারের কাছ থেকে যেন ঔদ্ধত্য না শিখি।পরিকল্পিত গণহত্যাকে পরে দাঙ্গার তকমা দেওয়া হয়েছে।

দিল্লির মানুষের জন্য অর্থ সংগ্রহ করব। যতটুকু পারি সাহায্য করব। ডেরেক সুদীপকে বলব ব্যবস্থা করতে। গুজরাট মডেল দিল্লিতে লাগু করেছে। চলতে দেব না। আগামী বুধবার দিল্লি নিয়ে ছি ছি মিছিল। এক ঘন্টা করে জেলায়, ব্লকে, শহরে এই মিছিল করা হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...