Saturday, June 20, 2026

গোপনে একাধিক বিয়ে, গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ের অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার বিজেপি নেতা অরূপ মণ্ডল। অরূপ মণ্ডল বাঁকুড়ার শালতোড়া মণ্ডলের বিজেপি সভাপতি। স্থানীয় এক তরুণী তাঁর বিরুদ্ধে গোপনে বিয়ে করার অভিযোগ আনেন। সম্প্রতি বিজেপির বাঁকুড়া জেলায় সাংগঠনিক রদবদলের পর শালতোড়া মন্ডলের সভাপতি হিসাবে দায়িত্ব পান অরুপ মণ্ডল।

অভিযোগ, অরূপ মণ্ডল বিবাহিত হওয়া সত্বেও বছর দেড়েক আগে দুর্গাপুরের এক মহিলাকে বিয়ে করেন। তাঁকে দুর্গাপুরে একটি ভাড়া বাড়িতে রাখেন তিনি।
তরুণীর অভিযোগ, বেশ কয়েকবার বাড়ি যেতে চাইলেও তরুণীকে নিজের বাড়ি নিয়ে যাননি ওই ব্যক্তি। এরপর স্বীকৃতির দাবিতে তিনি হঠাৎ অরূপ বাড়ি গেলে তাঁকে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে অরুপ মণ্ডলের বড়ির সামনে থেকে মহিলাকে উদ্ধার করে শালতোড়া থানার পুলিশ। এরপর তরুণীর অভিযোগের ভিত্তিতে বিজেপির ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...