Wednesday, June 17, 2026

সপরিবারের স্ট্যাচু অব ইউনিটি দর্শন, তারপর কোথায় তাঁরা?

Date:

Share post:

স্ট্যাচু অব ইউনিটি দেখতে গিয়ে নিখোঁজ একই পরিবারের ৫ সদস্য। গত ১ মার্চ গুজরাটের ভদোদরা থেকে নর্মদা জেলায় স্ট্যাচু অব ইউনিটি দেখতে গিয়েছিলেন তাঁরা। ফেরার কথা ছিল রবিবারই। কিন্তু ৪ দিন হয়ে গেলেও খোঁজ মেলেনি ৫ জনের।

পুলিশ সূত্রে খবর, রবিবার কল্পেশ পারমার, তাঁর স্ত্রী তৃপ্তি, তাঁর মা ঊষা স্ট্যাচু অব ইউনিটি দেখতে যান। সঙ্গে ছিল দুই সন্তান নিয়তি ও অথর্ব। রবিবার গাড়িতে চড়ে স্ট্যাচু অব ইউনিটির কাছে যান। সেখানে নিজেদের ছবি তুলে ফেসবুক ও হোয়াটস অ্যাপে পোস্ট করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় চিলড্রেনস নিউট্রিশন পার্কে ঘুরছেন। এর পর থেকে খোঁজ নেই ওই পাঁচ জনের।

নিখোঁজ হওয়ার আগে কল্পেশ ফোনে তাঁর ভাইপোকে জানিয়েছিলেন, ভারুচে এক আত্মীয়ের সঙ্গে দেখা করবেন। তারপর ভদোদরায় বাড়িতে ফিরবেন। সোমবার সকালেও কল্পেশরা না ফেরায় তাঁর ঠাকুরদা ভারুচে সেই আত্মীয়ের বাড়িতে ফোন করেন। কিন্তু কল্পেশরা সেখানে যাননি বলেই জানান সেই আত্মীয়। এদিকে কল্পেশকে ফোন করার হলেও, তাঁর মোবাইল সুইচড অফ। কেভাডিয়া থানার পুলিশ ইনসপেক্টর এ এম পারমার বলেন, ‘‘শেষবার তাঁদের নিউট্রিশন পার্কের বাইরে দেখা গিয়েছে। তাঁদের মোবাইলের কল ডিটেল খতিয়ে দেখছি আমরা।’’ কিন্তু এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন-সিএএ নিয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...