Tuesday, April 7, 2026

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, জালে প্রাক্তন পুলিশকর্মী

Date:

Share post:

ভুয়ো পুলিশকর্মীর পরিচয় দিয়ে অর্থ তছরূপের অভিযোগে টিটাগড়ে গ্রেফতার ১। বারাকপুরের কুমোরপাড়া এলাকার বাসিন্দা মমতা রায়ের অভিযোগ, কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে তাঁর থেকে লক্ষাধিক টাকা নেন প্রাক্তন পুলিশকর্মী সুজিত নাথ নামে এক ব্যাক্তি। কিন্তু আগেই পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে। মমতার অভিযোগের ভিত্তিতে বারাকপুর চিড়িয়ামোড় এলাকা থেকে সুজিত নাথকে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করে মমতা রায়ের বিরুদ্ধেই টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন সুজিত।

পুলিশ সূত্রে খবর, ২০০৮ সাল থেকে মমতা রায়ের সঙ্গে সুজিত নাথের সম্পর্ক হয়। অভিযোগ, ডানকুনির বাসিন্দা সুজিত নাথ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েছেন। কিন্তু এবার সঙ্গীর বিরুদ্ধেই আর্থিক প্রতারণার অভিযোগ করেন মমতা।

আরও পড়ুন-বাংলা ভাষার কবিতা পার্বণ ঘিরে জমজমাট নন্দন চত্বর

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...