Friday, June 26, 2026

বাংলা ভাষার কবিতা পার্বণ ঘিরে জমজমাট নন্দন চত্বর

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কবিতা উৎসব ২০২০। উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্রশিল্পী তথা সাংসদ যোগেন চৌধুরী। ওই দিন বিকেল ৫টায় নন্দন চত্বরে উদ্বোধন হবে অনুষ্ঠানের। উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার সহ বিশিষ্টরা। উৎসব চলবে ৮ মার্চ পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের কবিতা আকাদেমি এই উৎসবের আয়োজন করেছে। রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, বাংলা আকাদেমি সভাগৃহ, অবনীন্দ্র সভাঘর, চারুকলা পর্ষদ প্রাঙ্গণ, একতারা মুক্তমঞ্চ, গগনেন্দ্র শিল্পপ্রদর্শনশালায় এই উৎসব অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে নন্দন চত্বরে পায়রা উড়িয়ে পদযাত্রার মধ্যে দিয়ে কবিতা উৎসবের সূচনা হয়েছিল। অনুষ্ঠানসূচিতে এবারও থাকছে কবিতাপাঠ ও কবিতা বিষয়ক নানা আলোচনা। বিভিন্ন জেলা থেকে অংশ নেবেন একাধিক কবি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে কয়েকজন কবিকে। কবিতা উৎসব উপলক্ষে সেজে উঠতে শুরু করেছে নন্দন চত্বর। কবি ছাড়াও এই উৎসবে অংশ নেবেন একাধিক আবৃত্তিশিল্পী।

আরও পড়ুন-ভালো আছেন কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জি

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...