Friday, June 26, 2026

আজ ফের বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

বসন্তেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। থামার কোনও সম্ভাবনাও নেই, জানাচ্ছে হাওয়া অফিস। গাছে গাছে পলাশ ফুল, চলছে পাতাঝরার মরশুমও। আগামী সপ্তাহে সোমবার দোল। কিন্তু বৃষ্টিতে দোল উৎসব মাটি হয়ে যাবে না তো? প্রশ্ন রয়েছে অনেকেরই। তবে দোলে বৃষ্টি হবে কি না তা এখনও জানায়নি হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারের তুলনায় বৃষ্টি বাড়বে বুধবার। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। পশ্চিমিঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের জেরেই এই বৃষ্টি। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে।

আরও পড়ুন-দমদম বিমান বন্দরে করোনা আতঙ্ক! পরীক্ষা করেই ছাড়া হচ্ছে যাত্রীদের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...