Sunday, June 28, 2026

‘জয় বাংলা’ প্রকল্প শুরু, ৬০ লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুরভোট আসন্ন । মঙ্গলবার কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করেন। সেখান থেকেই বিভিন্ন প্রকল্প শুরু কথা ঘোষণা করেন। সভা থেকে দিল্লিতে হিংসার জন্য মোদি সরকারের কড়া সমালোাচনা করেন তিনি।
ওই সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জয়বাংলা প্রকল্প এদিন থেকেই শুরু করা হচ্ছে। এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল এবারের বাজেটে। এই প্রকল্পে কোনও পেনশন না পাওয়া তফশিলি জাতি পরিবারের সদস্য ৬০ বছর পূর্ণ হলে মাসে মাসে হাজার টাকা করে পেনশন হিসেবে পাবেন।
জয় বাংলা প্রকল্প
বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা,যে কোনও পেনশন স্কিমকেই এবার একটি ছাতার মধ্যে আনা হচ্ছে। ৬০ বছর বয়স হলে রাজ্যের সব বাসিন্দাই এই প্রকল্পের অধীনে মাসিক এক হাজার টাকা করে পেতে পারেন। রাজ্যের ২০২০-২১ সালের বাজেটে এই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা।
বিধবা ভাতা বা যে সব মাসিক ভাতায় মহিলারা ৬০০, ৭০০ টাকা করে পেতেন, তাঁরা সবাই এবার এক হাজার টাকা করে পাবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
আগে সব মিলিয়ে রাজ্যের মোট ২০ লক্ষ মানুষ পেনশন পেতেন। ‘জয় বাংলা’ প্রকল্পে সব মিলিয়ে ৬০ লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছে ১,২০০ কোটি টাকা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...