Tuesday, March 31, 2026

করোনা আতঙ্ক: বিশ্বভারতীতে বাতিল চিনা পড়ুয়াদের অনুষ্ঠান

Date:

Share post:

করোনা আতঙ্ক এবার বিশ্বভারতীতেও। চিনের ইউনান বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের অনুষ্ঠান বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের পাশাপাশি একটি চিনা প্রতিনিধি দলেরও শান্তিনিকেতনে আসার কথা ছিল। বিশ্বভারতীর চিনা ভবনে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত থাকার কথা ছিল চিনা প্রতিনিধিদের। কিন্তু করোনা ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। তাই বাতিল করা হল চিনা পড়ুয়াদের অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে দুই প্রতিনিধি দলের আসার কথা ছিল শান্তিনিকেতনে। অন্যদিকে, করোনাভাইরাসের আতঙ্কে চিন্তায় বিশ্বভারতীর চিনা পড়ুয়ারাও। চিনা ভবনে পাঠরত পড়ুয়ারা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। চিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সাময়িক স্বস্তি দিচ্ছে পড়ুয়াদের।

আরও পড়ুন-করোনার প্রভাবে নামল সেনসেক্স, নিফটি

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...

জয়পুরের গোলাপি রং মাখনো হাতির মৃত্যু! উঠছে প্রশ্ন

রাজস্থানের জয়পুরে (Jaypur In Rajasthan) হাতিকে গোলাপি রঙে রাঙিয়ে ফটোশুটকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়। তার মধ্যে...

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...