Monday, March 16, 2026

মধ্যপ্রদেশে সরকার ফেলতে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ কংগ্রেসের

Date:

Share post:

ফের রাজনীতিতে ঘোড়া কেনাবেচার অভিযোগ। এবার স্থান মধ্যপ্রদেশ। মঙ্গলবার, রাত থেকেই নাকি ৮ জন বিধায়ককে ‘আটকে’ রেখেছে বিজেপি। দু’দিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অভিযোগ করেন, কংগ্রেস সরকার ফেলতে তৎপর হয়েছে গেরুয়া শিবির। দল ভাঙার জন্য কংগ্রেসের বিধায়কদের ২৫ থেকে ৩০ কোটি টাকার টোপ দেওয়া হচ্ছে। আর এই মন্তব্যের কিছু ঘণ্টা পরেই কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, মধ্যপ্রদেশের ৮ জন বিধায়ককে আটকে রাখা হয়েছে গুরুগ্রামের একটি বিলাসবহুল হোটেলে। গুরুগ্রাম হরিয়ানায়। আর সেখানে রয়েছে বিজেপি সরকার। ৪ জন কংগ্রেস ও ৪ জন নির্দল বিধায়ককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে কংগ্রেস নেতৃত্বের নির্দেশে মঙ্গলবার মধ্যরাতেই জিতু পাটোয়ারি-সহ মধ্যপ্রদেশ সরকারের দুই মন্ত্রী ওই হোটেলে যান। কিন্তু অভিযোগ, তাঁদের হোটেলে ঢুকতে দেয়নি পুলিশ। যদিও, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, সরকার বাঁচাতে ‘নাটক’ করছে কংগ্রেস।
মধ্যপ্রদেশ বিধানসভায় মোট ২৩০টি আসনের মধ্যে ২ জন বিধায়কের মৃত্যু হওয়ায় দুটি আসন শূন্য। এই পরিস্থিতিতে বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে ১১৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের হাতে রয়েছে ১১৪ জন বিধায়ক। বিজেপির বিধায়ক ১০৭জন। বাকি দু’জন বহুজন সমাজ পার্টি, এক জন সপা এবং চারজন নির্দল বিধায়ক।
অঙ্কের হিসেবে ৮জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বিজেপি। এই পরিস্থিতিতে কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও তারা হর্সট্রেডিং-এ নেমেছে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও, সরকার স্থিতিশীল। প্রয়োজনীয় সমর্থন আছে বলে দাবি করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বের দাবি, বেশ কয়েকজন বিধায়ক তাঁদের সঙ্গে যোগযোগ করে ইতিমধ্যেই ফিরে এসেছেন।

আরও পড়ুন-করোনা: সাত দেশের জন্য ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি কেন্দ্রের

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...