Wednesday, March 18, 2026

সত্যি কি নতুন ১০০০ টাকার নোট আসছে? জানাল আরবিআই

Date:

Share post:

গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন ১০০০ টাকার নোট বাজারে আসার খবর। এমনকি ছবিও দেখা যাচ্ছে তার। এই খবর ছড়িয়ে পড়ার পর আরবিআই স্পষ্ট জানিয়েছে, ১০০০ টাকার কোনও নতুন নোট জারি করা হয়নি৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই PIB Fact Check এটি গুজব বলে জানিয়ে দিয়েছে ৷

PIB Fact Check ট্যুইটে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি গুজব ছড়িয়ে পড়েছে আরবিআই ১০০০ টাকার নতুন নোট বাজারে আনছে৷ এমনকি নোটের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ PIB Fact Check এ জানা গিয়েছে, নতুন নোট নিয়ে যে খবর ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো৷ আরবিআই কোনও ১০০০ টাকার নোট ঘোষণা করেনি৷ PIB Fact Check কেন্দ্র সরকারের পলিসি/স্কিম/বিভাগ/মন্ত্রালয় নিয়ে গুজব ছড়ানো আটকানোর জন্য কাজ করে থাকে৷ সরকারের সঙ্গে যুক্ত একাধিক খবর সত্যি না গুজব সেটি জানার জন্য PIB Fact Check এর সাহায্য নেওয়া হয়ে থাকে৷ সন্দেহজনক খবরের স্ক্রিনশট, ট্যুইট, ফেসবুক পোস্ট ও URL pibfactcheck@gmail.com এ মেল পাঠানো যেতে পারে অথবা হোয়াটসঅ্যাপে 918799711259 নম্বরে পাঠানো যেতে পারে৷

আরও পড়ুন-ফেলে রাখা যাবে না, শুক্রবারই দিল্লি হাইকোর্টে করতে হবে দিল্লি হিংসার শুনানি: শীর্ষ আদালত

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...