Saturday, June 20, 2026

আইপিএলের পুরস্কার মূল্য কমে অর্ধেক হচ্ছে

Date:

Share post:

আইপিএলের পুরস্কার মূল্য কমছে। বিসিসিআই খরচ কমাতে চাইছে। গতবারও আইপিএলের জয়ী দল পুরস্কার মূল্য পেয়েছিল ২০ কোটি টাকা। কিন্তু এবার একধাক্কায় তা অর্ধেক হয়ে যাচ্ছে। ২০২০–র আইপিএল চ্যাম্পিয়ন দল পাবে ১০ কোটি টাকা। রানার্স দলকে দেওয়া হত ১২.‌৫ কোটি টাকা। এবার রানার্স দল পাবে ৬.‌২৫ কোটি টাকা। কোয়ালিফায়ারে ছিটকে যাওয়া দুটি দল পাবে যথাক্রমে ৪ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গত বারের পুরস্কার মূল্যের থেকে এ বারের পুরস্কার মূল্য কমে অর্ধেক হয়ে যাচ্ছে।বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘‘ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। উপার্জন করার বিভিন্ন উপায় রয়েছে ওদের। সব দিক ভাবনা চিন্তা করেই পুরস্কার মূল্য কমানোর কথা ভাবা হয়েছে।’’

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...