Saturday, June 20, 2026

মালদহে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, নাম ধরে নেতা-নেত্রীদের ভর্ৎসনা

Date:

Share post:

মালদহের কর্মিসভা থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলা নেতৃত্বকে তীব্র ভর্ৎসনা তৃণমূলনেত্রীর। পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে তৃণমূলে আসা গনি পরিবারের কন্যা মৌসমের হার নিয়েও সুর চড়ান মমতা। তিনি বলেন, মৌসম কাজ করেন, তবু তিনি হারলেন। এরজন্য ঘুরিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন তৃণমূলনেত্রী।

এদিন জেলার নেতাদের দায়িত্ব ভাগ করে দেন তৃণমূল নেত্রী। মঞ্চ থেকে সাবিত্রী মিত্রকে ধমক দেন মমতা। তিনি বলেন, “তুমি ঝগড়া করবে না।” তাঁকে শুধুমাত্র মানিকচকের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাবিবপুর ও গাজোলের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। জেলা নেতৃত্বকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মালদহে ১২টা বিধানসভা কেন্দ্রে ১০জন নেতা। একসঙ্গে কাজ করলে আগামী বিধানসভা কেন্দ্রে বারোটি আসনই তৃণমূল পাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একসঙ্গে লড়াই করলে “জগাই-মাধাই-গদাই” বাংলা থেকে বিদায় নেবে। বিজেপি-কংগ্রেস আঁতাঁত পরাজিত হবে।

আরও পড়ুন-দিল্লির হিংসা ভোলাতেই করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...