Saturday, June 20, 2026

অধীরের বাড়িতে হামলার প্রতিবাদে রাজভবনের গেটে আছড়ে পড়লো কংগ্রেসের বিক্ষোভ

Date:

Share post:

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবনে বিজেপি- দুষ্কৃতকারী হামলার প্রতিবাদে আজ, বুধবার রাজ্য যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্রের নেতৃত্বে কংগ্রেসের ছাত্র-যুবরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখায়।

পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেফতার করে আটক করে।দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চ্যাটার্জী, কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ-সহ প্রায় শতাধিক ছাত্র-যুব এই বিক্ষোভে অংশ নেন।

রোহন মিত্র জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নির্দেশে বিজেপির ওই কাপুরুষোচিত ও ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে এভাবেই সারা বাংলা জুড়ে কংগ্রেস কর্মীরা পথে নেমে পড়েছেন।

আরও পড়ুন-মালদহে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, নাম ধরে নেতা-নেত্রীদের ভর্ৎসনা

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...