Monday, April 6, 2026

10 জনের গোকুলামকেও হারাতে ব্যর্থ লাল হলুদ

Date:

Share post:

অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। গোকুলামের সঙ্গে ১-১ গোলে ড্র করল লালহলুদ। গোকুলামের কাছে আটকে যাওয়ায় ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ২০।
পুরো দ্বিতীয়ার্ধ গোকুলামকে ১০ জনে পেয়েও কাজে লাগাতে ব্যর্থ কোলাডোরা। খেলার শুরুতে মার্কোস যোসেফের গোলে এগিয়ে যায় গোকুলাম। ইস্টবেঙ্গলকে সামতায় ফেরায় পেরেজ। লাল-হলুদ জার্সিতে স্প্যানিশ মিডফিল্ডারের এটা প্রথম গোল। হুয়ান মেরাকে ফাউল করলে পেনাল্টি পায় লাল-হলুদ। গোল করতে ভুল করেননি পেরেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনে হয়ে যায় গোকুলাম। কিছুক্ষণের মধ্যেই পেরেজের শট পোস্টে লেগে ফেরে। আক্রমণে চাপ বাড়াতে অফ ফর্মের মার্কোসকে তুলে ক্রোমাকে নামান মারিও। তাতেও কাঙ্খিত গোল আসেনি।
গোকুলমের পক্ষে ম্যাচ ২-০ করার সুযোগ এরপরই পেয়েছিলেন মার্কোস। হেনরি কিসেক্কা বল বাড়িয়েছিলেন গোকুলম স্ট্রাইকারকে। কিন্তু তা মিরশাদের হাতে লেগে পোস্টে লেগে প্রতিহত হয়। পেনাল্টি থেকে ১-১ করে ইস্টবেঙ্গল। খুয়ান মেরা বল ধরে বিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন। তাকে আটকাতে গিয়ে ফাউল করেন গোকুলমের হুলড্রম নওচা সিংহ। রেফারি পেনাল্টি দেন, কার্ডও দেখান দক্ষিণী দলের ডিফেন্ডারকে। বিরতির চার মিনিট পর ফের খুয়ানকেই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বাইরে চলে যেতে হয় হুলড্রম নওচা সিংহকে। গোকুলম দশ জনে খেলতে শুরু করে। আশা করা গিয়েছিল এই সুযোগ নিতে পারবে ইস্টবেঙ্গল। কিন্তু নির্ধারতি সময় এবং তার পরের অতিরিক্ত চার মিনিট সময় পেয়েও কিছু করতে পারেননি মার্কোসরা।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...