Saturday, June 13, 2026

ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসে মদের আসর, মধ্যমণি বিএলআরও!

Date:

Share post:

ভূমি ও ভূমি সংস্কার দফতরের কার্যালয়েই মদের আসর। অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিএলআরও প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে। বুধবার, রাতে ঘটনাটি সামনে আসে। রাত ৯ টা নাগাদ বিএলআরও অফিসে হইহুল্লোড়ের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। এরপরই ভিতরে গিয়ে দেখা যায়, সেখানে রীতিমতো খাবার সহযোগে চলছে মদ্যপান।

ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয়রা। অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় কেশপুর থানায়। ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ, কেশপুরের বিডিও। এবিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি বিএলআরও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনে।

এবিষয়ে কেশপুরের বিধায়ক শিউলি সাহা জানান, এরমধ্যে শাসকদলের কেউ যুক্ত নন। বহিরাগতদের নিয়ে অফিসের ভিতরে এই কুকীর্তি চলছিল। বিষয়টি তিনি জেলাপ্রশাসন, বিডিও, জেলা ভূমি সংস্কার উন্নয়ন আধিকারিককে জানিয়েছেন। তদন্তের পরেই প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-মোদি-শাহ করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস, বলছে বসন্ত উৎসবে মাতোয়ারা প্রেসিডেন্সি

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...