Wednesday, April 8, 2026

মার্কিনমুলুকের গবেষণাগারেই সক্রিয় হয়েছে করোনাভাইরাস!

Date:

Share post:

মারণ করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণাগারে সক্রিয় করা হয় করোনাভাইরাসকে।

পাঁচ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ রালফ ব্যারিক ‘নেচার মেডিসিন’ পত্রিকায় একটি গবেষণাপত্র জমা দেন। এই গবেষণা প্রক্রিয়া সঠিক ভাবে চালানোর জন্য ব্যারিক চিনের বাদুর এবং ঘোড়ার লালা সংগ্রহ করেছিলেন। তিনি ভাইরাসের নাম দেন এসএইচসি-০১৪। যুক্তরাষ্ট্রের জাতীয় সংস্থা এই গবেষণার বিষয়ে জানায়, জৈব নিরাপত্তা সুদৃঢ় করতে গবেষণা করা হয়েছে।

কিন্তু গবেষণার ক্ষতিকর দিক নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। মুহূর্তের অসতর্কতায় সেখান থেকেই ছড়িয়েছে করোনা। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই গবেষণা প্রসঙ্গে অনুজীব বিশেষজ্ঞ রিচার্ড এডব্রাইট বলেন, এই করোনাভাইরাস কোনও ভাবে গবেষণাগারের বাইরে গেলে প্রাণঘাতী হবে। সার্স ভাইরাসের কথাও তিনি মনে করিয়ে দেন তিনি। মার্কিন স্বাস্থ্য সাংবাদিক সাদ ওলসোন জানান, এই ভাইরাসের জন্ম ২০১৫ সালেই। এমনকী এই গবেষণার অর্থ বরাদ্দও বন্ধ করে দেওয়া হয়। তবে রালফ থামেননি। এরপর এই গবেষক উহান ইউস্টিটিউট অফ ভাইরোলজিতে গবেষণা শুরু করেন।

আরও পড়ুন-রাহুল করোনায় আক্রান্ত কি না পরীক্ষা করা উচিত, কটাক্ষ বিজেপি সাংসদের

Related articles

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...