Friday, April 3, 2026

ফের জাহাজে করোনা আতঙ্ক, মৃত ১

Date:

Share post:

জাপানের ডায়মন্ড প্রিন্সেসের মতোই এবার ক্যালিফোর্নিয়া গ্র্যান্ড প্রিন্সেসে করোনা আতঙ্ক। মাঝ সমুদ্রে আটকে দেওয়া হল হাওয়াই ফেরত জাহাজ। ভাইরাসের সংক্রমণের জেরে ইতিমধ্যে জাহাজের ভেতরে মৃত্যু হয়েছে ৭১ বছরের এক যাত্রীর। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে জাহাজের বাকি যাত্রী ও ক্রু মেম্বারদের মধ্যে।
গ্র্যান্ড প্রিন্সেস বেশিরভাগ যাত্রীই মেক্সিকো ফেরত। আর মেক্সিকোতে করোনাভাইরাস নতুন করে দাপট দেখাচ্ছে। মাঝ সমুদ্রেই সংক্রমণ ধরা পড়ে এক যাত্রীর। সূত্রের খবর, ওই যাত্রী মেক্সিকো গিয়েছিলেন। সেখান থেকেই ভাইরাসে সংক্রামিত হন। জাহাজেই মৃত্যু হয় তাঁর। মাঝ সমুদ্রেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে ওই জাহাজটিকে।
ওই যাত্রীর সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের মধ্যেও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যালোফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসন বলেন, ‘‘ক্রু মেম্বার ও যাত্রী মিলিয়ে প্রায় আড়াই হাজার জন রয়েছেন ওই জাহাজে। ১১ জন যাত্রী ও ১০ জন ক্রু মেম্বারের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজের ভিতরেই আইসোলেশন কেবিন বানিয়ে সেখানে রাখা হয়েছএ তাঁদের।’’ ক্যালোফোর্নিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, মেডিক্যাল টিম পাঠানো হতে পারে জাহাজে। যাত্রীদের নমুনা সংগ্রহ করে ভাইরাস টেস্টের জন্য পাঠানো হবে।

আরও পড়ুন-আজই বন্ধ করুন আইসক্রিম-ঠান্ডা পানীয়! গরমে মরবে করোনাভাইরাস: ইউনিসেফ

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...