Friday, April 3, 2026

বধূ নির্যাতনে অভিযুক্ত ফ্লিপকার্টের কর্ণধার

Date:

Share post:

পণের জন্য বধূ নির্যাতনের অভিযোগ উঠল ফ্লিপকার্টের কো-ফাউন্ডার শচীন বনশলের বিরুদ্ধে। শচীন সহ তাঁর বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন শচীনের স্ত্রী প্রিয়া বনশল।

শচীনের বাবা সত্যপ্রকাশ বনশল, মা কিরন বনশল ও ভাই নিতীন বনশলের বিরুদ্ধে বেঙ্গালুরুর কোরামঙ্গল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন প্রিয়া। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ও ৩৪ এই দুই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই অত্যাচার শুরু হয়। প্রিয়ার বাবা তাঁদের বিয়েতে ৫০ লক্ষ টাকা খরচ করেছিলেন। এছাড়াও আলাদা করে শচীনকে ১১ লক্ষ টাকা দিয়েছিলেন তাঁর বাবা। কিন্তু তারপরেও বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ। এমনকি সম্পত্তিও শচীনের নামে লিখে দেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ করেছেন প্রিয়া।

আরও পড়ুন-সংসদে গোলমাল, সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...