Wednesday, June 24, 2026

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে অমিত শাহের দ্বারস্থ হবেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জীকে দেখতে এসে একথা জানান তিনি।

রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে গত ৭মাস ধরে তাঁর কার্যকালে যা যা ঘটেছে সেই বিস্তারিত বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন তিনি। পাশাপাশি, রাজ্যের সার্বিক অবস্থা, সীমান্ত এলাকার নিরাপত্তা-সহ জঙ্গি কার্যকলাপ, সবকিছুই জানাবেন অমিত শাহকে।

আরও পড়ুন-দেশে করোনায় আক্রান্ত ৩০, মার্চ জুড়ে বন্ধ দিল্লির স্কুল

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...