Wednesday, June 24, 2026

দিল্লিতে অধীরের গাড়ি আটকালো পুলিশ, পায়ে হেঁটে সংসদ ভবন গেলেন কংগ্রেস দলনেতা

Date:

Share post:

এবার পার্লামেন্টে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হলো লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ
অধীর রঞ্জন চৌধুরীকে। বৃহস্পতিবার পার্লামেন্ট ব্রেকের পর, দুপুর ১.৪৫ মিনিট নাগাদ যখন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী পার্লামেন্টে যাচ্ছিলেন, তখন বিজয় চক-এ তাঁর গাড়ি আটকে দেয় দিল্লি পুলিশ। কারণ হিসেবে তাঁরা জানায়, গাড়ি পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না। স্টিকার invalid, ২০২০ সালের স্টিকার চাই।

তখন গাড়িতে বসেই ছিলেন স্বয়ং অধীর চৌধুরী। তাঁর দাবি, গাড়িতে valid MP স্টিকারও লাগানো ছিল ২০১৯-এর। এবং লোকসভার নোটিফিকেশন আছে, ২০১৯-এর স্টিকার ৩১ মার্চ পর্যন্ত valid.

কিন্তু পুলিশ কিছুতেই না ছাড়লে, ওখান থেকে পায়ে হেঁটে লোকসভার কংগ্রেস দলনেতাকে পার্লামেন্টে পৌঁছতে হয়। আরেক কংগ্রেসের সাংসদ গুরজিত সিং অজলাকেও একইভাবে আটকে দেওয়া হয়।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-“সৌজন্যে কাটমানি, কলকাতা টু মন্দারমনি”! তৃণমূল কাউন্সিলরের নামে শহরের বুকে নজিরবিহীন হোডিং

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...