Thursday, June 4, 2026

“সৌজন্যে কাটমানি, কলকাতা টু মন্দারমনি”! তৃণমূল কাউন্সিলরের নামে শহরের বুকে নজিরবিহীন হোডিং

Date:

Share post:

আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে পরোক্ষে শুদ্ধিকরণে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে তৃণমূলের দলীয় বৈঠকে শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়েছিল, ৩০ শতাংশ কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে। এবার অভিযুক্তদের টিকিট দেওয়ার প্রশ্নই নেই।

এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দে’র বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করে নজিরবিহীন ভাবে হোর্ডিং পড়ল শহরের রাস্তায়।

জানা গিয়েছে, নীলরতন সরকার হাসপাতাল এবং আর আহমেদ ডেন্টাল কলেজের গেটে এই হোডিং কেউ বা কারা ঝুলিয়ে দিয়েছে। হেডিং-এ ছন্দ করে লেখা, “সৌজন্যে কাটমানি, কলকাতা টু মন্দারমনি”। ওই হোর্ডিংয়ে তাঁর বিরুদ্ধে কাটমানি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কাউন্সিলর হয়ে কীভাবে এত তাড়াতাড়ি সম্পত্তি বাড়িয়েছেন? তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি ধরে ধরে উল্লেখ করাও হয়েছে ওই হোডিংয়ে।

এদিকে এই ঘটনার পিছনে একশ্রেণীর দলীয় কর্মীদের দায়ী করেন ৫০ নম্বর ওয়ার্ডের জন প্রতিনিধি মৌসুমী দে। তাঁর কথায়, দলের কিছু কর্মী তাঁকে হিংসা করছেন। তাই চক্রান্ত করে রাতের অন্ধকারে এই হোডিং-পোস্টার দেওয়া হয়েছে। এবারও তিনিই টিকিট পাবেন বলে দাবি করেন মৌসুমীদেবী।

আরও পড়ুন-২০ মার্চ নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসির দিন ধার্য করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...