Sunday, April 5, 2026

কাটসুমির গোল বিজয়রথ থামালেও আই লিগ আসছে বাগানেই

Date:

Share post:

মোহনবাগান ১  (পাপা)
চেন্নাই ১ (কাটসুমি)

কাটসুমির গোল আই লিগে থামিয়ে দিল মোহনবাগানের বিজয়রথ । বৃহস্পতিবার মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া পিছানোই লক্ষ্য ছিল চেন্নাই শিবিরের। সেই পরিকল্পনা সফল আকবর নওয়াজের দলের ।এ দিন মোহনবাগান ও চেন্নাইয়ের ম্যাচ ১-১ গোলে শেষ হল। ১৫ ম্যাচে সবুজ-মেরুনের সংগ্রহ ৩৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা ১৫ ম্যাচে পয়েছে ২৩ পয়েন্ট। এই ব্যবধান কমানো সম্ভব নয় কোনও দলের পক্ষেই। ফলে আই লিগ বাগানে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
বিরতির ঠিক আগে পাপা দিওয়ারা গোল করে এগিয়ে দেন বাগান-শিবিরকে। ৬৭ মিনিটে কাটসুমি সমতা ফেরান। ডান দিক থেকে জ্যাকসনের পাসে স্তম্ভিত হয়ে যায় বাগান শিবির।
কাটসুমি গোল করে যান। এরপর একাধিক গোল করার পরিস্থিতি তৈরি করেছিল চেন্নাই ও মোহনবাগান দুদলই। প্রথমার্ধে শঙ্কর রায় বাঁচান মোহনবাগানকে। পুরনো দলের বিরুদ্ধে নজর কাড়লেন কাটসুমি। প্রথমার্ধে চেন্নাইয়ের আক্রমণকে নেতৃত্ব দিলেন। গোল করলেন। বিলম্বিত হলেও আই লিগ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে মোহনবাগান ।

Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...