Wednesday, April 8, 2026

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভিলেন হতে পারে বৃষ্টি, ফাইনালে উঠতে মুখিয়ে আছে ভারত

Date:

Share post:

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছে। এবার সেমিফাইনাল ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার থেকে সিডনিতে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বুধবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সিডনিতে। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বনাম থাইল্যান্ডের ম্যাচ বাতিল হয়েছে আগেই। সিডনিতে ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনও চলছে বৃষ্টি ।
একই মাঠে দুপুর দেড়টা থেকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়ার কথা।
বৃষ্টির জন্য আজ দুটি সেমিফাইনাল ভেস্তে গেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশ্বকাপ সফর শেষ হয়ে যাবে। ফায়দা হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার।
আইসিসির নিয়ম বলছে, সেমিফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি তাকে বিজয়ী ঘোষণা করা হবে। ভারতীয় দল গ্রুপ শীর্ষে থেকে সেমিতে উঠেছে। অন্য গ্রুপে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ আজ বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হলে ফাইনাল খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
এ বারের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের দলকেই সেরা বলে মানছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেমিফাইনালে এমন একটা দলের বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার খেলতে নামছে ভারত, যাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও দিন জিততে পারেনি তারা— ইংল্যান্ড। কিন্তু সেই ইতিহাসকে বদলে দেওয়ার মতো দুই অস্ত্র এ বার হাতে আছে হরমনপ্রীত কৌরের। যাঁদের নাম শেফালি বর্মা এবং পুনম যাদব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ বার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে পাঁচ বারই হেরেছে ভারত। শেষ বার এ রকমই এক সেমিফাইনালে। ২০১৮ সালে। যে হারের কথা এখনও ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেটারেরা। যে দলের সাত ক্রিকেটার এ বারও আছেন। তাই কঠিন লড়াই করে ভারতের মেয়েরা ফাইনালে যেতে পারে কিনা, সেই দিকেই তাকিয়ে সারা দেশ। অবশ্য আবহাওয়া নিয়ে ভাবতে রাজি নয় দুই দলই ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...