Thursday, March 26, 2026

করোনাভাইরাস প্রাণ কাড়ল ইরানের প্রাক্তন রাষ্ট্রদূতের

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাস এবার ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম প্রাণ কেড়ে নিল। তিনি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
এর আগে গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে আন্তর্জাতিক সংবাদসংস্থা ফার্স জানিয়েছে, ইরানি পার্লামেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ইরানে করোনাভাইরাসে এখনও পর্যন্ত মারা গিয়েছেন অন্তত ১১০ জন। যা চিনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ। ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নমাজ বাতিল করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর চিনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরইমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার জন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৩ হাজার ৩০০ জন। আক্রান্ত ও নিহতদের অধিকাংশই চিনের।

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...