Monday, April 6, 2026

বসন্ত উৎসবের নামে অসভ্যতামি, অবশেষে পুলিশের দ্বারস্থ রবীন্দ্রভারতীর উপাচার্য

Date:

Share post:

বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে চূড়ান্ত অসভ্যতা হয়েছে, তা নিয়ে এবার নড়েচড়ে বসলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় নাকি ছবির সত্যতা যাচাইয়ে সিঁথি থানায় অভিযোগ দায়ের করছেন বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তুলছেন না। আবার কখনও ব্যস্ত রাখছেন। কখনও আবার কল ডাইভার্ট করে দিচ্ছেন।

অভিযোগ, বৃহস্পতিবার বসন্ত উৎসবের পালন করতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চূড়ান্ত অসভ্যতাকরেছে পড়ুয়াদের একাংশ। কিছু ছাত্র রং ও লাল আবির দিয়ে বুকে অশ্লীল ভাষায় কিছু শব্দ লেখা রয়েছে। ছাত্রীদের পিঠেও লেখা হয়েছে ভাষায় প্রকাশ করার অযোগ্য ভাষা। যা ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

নেটিজেনদের আবার একাংশের অভিযোগ, এই ছবি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের। আবার দ্বিমতও রয়েছে। কেউ বলছেন, এটা এ বছরের নয়। সব মিলিয়ে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ার আইনি পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...