Saturday, June 27, 2026

কোন্নগর পুরসভার উদ্যোগ, সাজলো অবন ঠাকুরের বাগানবাড়ি

Date:

Share post:

জনগণের জন্য খুলে দেওয়া হল শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। কোন্নগর পুরসভার উদ্যোগে সাজানো হল এই বাগানবাড়ি।

 

ভাষা আন্দোলনের শহিদ সফিউর রহমানের বাড়ির পাশেই এই বাগানবাড়ি। পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ করা হয়। এর আগেও এই পুরসভায় ঐতিহ্যবাহী ভবনকে পুননির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে দেন পুরপ্রধান। হেরিটেজ এই বাগানবাড়ি লাখোটিয়া পরিবার কিনে নেয়। দীর্ঘদিন রীতিমতো লড়াই চালিয়ে পুরসভা এই বাগানবাড়ি উদ্ধার করে।

১২ বিঘা ১৯ কাঠা জায়গাটি লাখোটিয়া পরিবার ২০১৯ সালের ৫ মার্চ পুরসভাকে হস্তান্তর করে। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সুসজ্জিত করে বৃহস্পতিবার  জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হল শিল্পাচার্যের বাড়ি। পুরসভা বাগানবাড়িতে আর্ট মিউজিয়াম, দর্শনার্থীদের খাওয়া এবং আর্ট কলেজ করার প্রস্তাব দিয়েছে। যা হুগলি জেলার কাছে অত্যান্ত গর্বের ও আনন্দের বিষয়।

বৃহস্পতিবার এই বাগানবাড়ি  প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। উপস্থিত  ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল, পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, উপ পুরপ্রধান গৌতম  দাস, সাংবাদিক মিহির গঙ্গোপাধ্যায় সহ পুরসভার কাউন্সিলররা।

আরও পড়ুন-বসন্ত উৎসবের নামে অসভ্যতামি, অবশেষে পুলিশের দ্বারস্থ রবীন্দ্রভারতীর উপাচার্য

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...