Saturday, June 20, 2026

কালিমালিপ্ত বাংলা! রবীন্দ্রভারতী কাণ্ডে উপাচার্যকে কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের নামে বাঙালির গর্বের রবীন্দ্রনাথকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তারা বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছে। শুক্রবার এভাবেই রবীন্দ্রভারতী কাণ্ডে নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তাঁর কথায়, “কী বলবো। আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সঙ্গে কথা বলেছি। খুব লজ্জাজনক। কিছু বলার নেই। বাংলাকে কালিমালিপ্ত করছে যারা, তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি, এমন কোনও উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবে। সাইবার ক্রাইম-এ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এরপরই শিক্ষামন্ত্রী বলেন, “প্রেসিডেন্সিতে যে আন্দোলন হচ্ছে, সেটা সমর্থন যোগ্য নয় । ছাত্রছাত্রীদের অভিযোগ থাকলে জানাক। কিন্তু রাস্তা অবরোধ করে সাধারণ পথ চলতি মানুষকে বিপাকে ফেলে দিয়ে আন্দোলন মানা যায় না। দাবি থাকলে কর্তৃপক্ষকে বলুক, না মানলে আমাকে জানাক। কিন্তু এটা মানা যায় না। দরকার পড়লে আমার কাছে এসে জানাক। এরা কারা আমি জানিনা, যাইহোক, দাবিগুলো কী সে গুলো জানাক।”

শিক্ষামন্ত্রীর আরও দাবি, “ওরা আগে হোস্টেল নিয়ে বলে ছিলো, সেটা করে দেওয়া হয়েছে। এখন আবার কী চাইছে সেটা আগে জানাক। ক্যান্টিন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ আছে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে বিপাকে ফেলবে সেটা মানা যায় না।”

রাজ্যপাল প্রসঙ্গ উঠলে পার্থবাবু কটাক্ষের সুরে বলেন, “রাজ্যপাল নিয়ে আমি কিছু বলব না। উনি আসলে প্রচারপাল । প্রতিদিন ওনাকে নিয়ে বলতে পারব না। উনি যা যা বলছেন তা পুরোনো।”

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...