Friday, March 27, 2026

ইয়েস ব্যাঙ্ক ডুবছে, তবু আপ্ত বাক্য অর্থমন্ত্রীর

Date:

Share post:

এক ইয়েস ব্যাঙ্কের জেরেই নাকানি-চোবানি খাচ্ছে দেশের অর্থনীতি। দৈনিক এই ব্যাঙ্ক থেকে টাকা তোলার পরিমাণ ৫০ হাজার টাকায় বেঁধে দেওয়ার পরেই আতঙ্ক বেড়েছে। পরিচালন পর্ষদ ভেঙে দিতে বলায় সেই সন্দেহ বেড়েছে। বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের দাম পড়ছে হু হু করে। সর্বোচ্চ প্রায় ৮৫%। আর সে নিয়ে মানুষকে আশ্বস্ত করতে মাঠে নামলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, আতঙ্কের কিছু নেই। গ্রাহকদের সকলের টাকাই সুরক্ষিত থাকছে ব্যাঙ্কে। প্রয়োজনে এসবিআই ঋণ দিতেও প্রস্তুত। আর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিপদ দাস বলেন, ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠনে স্কিম ঘোষণা করতে চলেছেন তাঁরা। কিন্তু ব্যাঙ্কটির যে বেহাল অবস্থা তা লুকিয়ে রাখতে পারেননি অর্থমন্ত্রী বা গভর্নর।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...