Friday, June 12, 2026

রবীন্দ্রভারতীর অশ্লীলতার ছায়া মালদহের স্কুলে

Date:

Share post:

রবীন্দ্রভারতী কাণ্ডের পর ফের শিক্ষাঙ্গনে অশ্লীল গান ও কুরুচিকর শব্দের গান তৈরির অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল মালদার ঐতিহ্যবাহী বার্লো গার্লস হাইস্কুল। স্কুলের পোশাকে বিদ্যালয় চত্বরে সেলফি কায়দায় হাতে মোবাইল নিয়ে  নাচের ভঙ্গিমায় অশ্লীল ও কুরুচিকর শব্দ উচ্চারণ করে গান তৈরির ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। অভিযুক্ত চার ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে তিনজন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পাঠরত। আর একজন একাদশ শ্রেণীর বাণিজ্যিক বিভাগে পাঠরত। মালদা শহরে তাদের বাড়ি। ওই চারছাত্রীর ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। শনিবার স্কুলের শিক্ষিকা সহ ওই চার ছাত্রীর অভিভাবকদের নিয়ে বৈঠক ডেকেছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে জেলার বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শিক্ষাবিদ মহল।

বার্লো গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার বলেন, ‘‘এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই আচরণ কোনওভাবেই বরদাস্ত করব না। চার জন ছাত্রীকে ভাইরাল হওয়া ছবি দেখে চিহ্নিত করা হয়েছে। একজনের অভিভাবককে পাওয়া যায় নি। বাকি তিনজনের অভিভাবকদেরকে পুরো বিষয়টি জানানো হয়েছে। ওই ছাত্রীদের অভিভাবকেরা আমাকে অনেক রকম ভাবে ক্ষমা চেয়ে অনুরোধ জানিয়েছিলেন । কিন্তু তাঁদের আমি বলে দিয়েছি এটা আমার এক্তিয়ারের বাইরে চলে গিয়েছে। শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরও পড়ুন-বাড়ির মধ্যে ঢুকে গেল লরি! পুরোটা জানলে আঁতকে উঠবেন

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...