Friday, June 12, 2026

ইস্তফাপত্র পাঠালেন রবীন্দ্রভারতীর উপাচার্য, পাননি বলে জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠালেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।এমন কোনও ইস্তফাপত্র পাননি বলে শনিবার স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্য তো কোনও দোষ করেননি। বাংলার সংস্কৃতির মুখে কালি ছিটিয়েছে যারা, তাদের শাস্তি পেতে হবে। উপাচার্য তো কোনও ভুল করেননি।’
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দোল খেলার কুরুচিকর ছবির প্রেক্ষিতে শুক্রবার সিঁথি থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তা নিয়ে শাসকদলের এক নেতা সব্যসাচীবাবুর কাছে জবাবদিহি চান বলে অভিযোগ। সেই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পান বলে জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল। তাই উপাচার্যের পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিলেন বলে মনে করছেন অনেকে।যদিও শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি নিজে উপাচার্যের সঙ্গে কথা বলবেন বিষয়টি নিয়ে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...