Wednesday, March 25, 2026

ইস্তফাপত্র গ্রহণ না করে উপাচার্যকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসবে কুরুচিকর রবীন্দ্রসংগীত পরিবেশন এবং ছাত্রছাত্রীদের বুক-পিঠে অশালীন শব্দে লেখা গান। বেনজির এই ঘটনার দায় নিয়ে পদ ছাড়ার জন্য ইস্তফাপত্র দিয়েছিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। কিন্তু তাঁর ইস্তফা গৃহীত হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, উপাচার্যের ইস্তফাপত্র তিনি গ্রহণ করবেন না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁকে কাজ চালিয়ে যেতে বলেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও উপাচার্যের ইস্তফার সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। তাঁরা উপাচার্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ দেখান।
পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মুখ খুলতে নারাজ উপাচার্য । শুধু বলেছেন, ভেবে দেখবেন।বৃহস্পতিবার বসন্তোৎসবে পালনে বিশ্বকবির নামাঙ্কিত শিক্ষাপ্রতিষ্ঠানে রুচির অবনমনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অনেকেই। কেউ ক্ষোভে ফেটে পড়েন, কেউ বা চাপা ক্ষোভ বুকে চেপে রেখে হাহুতাশ প্রকাশ করেন।তাঁর দায়িত্বকালে এমন নজিরবিহীন একটি ঘটনা ঘটে যাওয়ার দায় নিয়ে উপাচার্য পদত্যাগ করতে চান। শুক্রবার রাতেই তিনি নিয়ম মেনে শিক্ষামন্ত্রী এবং আচার্য তথা রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। যদিও শনিবার সকাল পর্যন্ত শিক্ষামন্ত্রী উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরির ইস্তফাপত্র পাননি বলে জানিয়েছিলেন।বিকালে ইস্তফাপত্র পাওয়ার কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী জানালেন, রবীন্দ্রভারতীর উপাচার্যের ইস্তফাপত্র গৃহীত হবে না। উলটে সব্যসাচী বসুরায়চৌধুরিকে আমি কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। তিনি কথা দিয়েছেন, কাজ চালিয়ে যাওয়ার।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত মোটেই মেনে নিতে পারছেন না। তাঁদের দাবি, উপাচার্য তাঁর পদেই থাকুন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব এভাবে কলুষিত হওয়ার জন্য তাঁরা নিজেরাও লজ্জিত, বহুবার এর জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন ছাত্র সংসদের সদস্যরা। সেই একই কারণে তাঁরা উপাচার্যকে দায়িত্ব ছাড়তে দিতে চান না। কারণ, তাঁদের মতে, ‘বহিরাগত’ পড়ুয়াদের দায়িত্বজ্ঞানহীন কাজের দায় কেনই বা উপাচার্য নেবেন, এই প্রশ্নই তুলেছেন পড়ুয়ারা।

Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...