Friday, June 19, 2026

ঘুষ মামলায় বড় স্বস্তি রাকেশ আস্থানার

Date:

Share post:

প্রথমে সিবিআই তদন্তে ক্লিনচিট। তারপর আদালতেও সিবিআই তদন্ত রিপোর্টের স্বীকৃতি। ঘুষকাণ্ডের তদন্তে অবশেষে বড় স্বস্তি পেলেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানিয়ে দিল দিল্লির আদালত। প্রসঙ্গত, ২০১৮ সালে মাংস ব্যবসায়ী মইন কুরেশি মামলার সূত্রে হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানার অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের তৎকালীন স্পেশাল ডিরেক্টর আস্থানার বিরুদ্ধে এফআইআর করেন তৎকালীন ডিরেক্টর অলোক ভার্মা। এরপর ভার্মার বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ আনেন আস্থানা। তখন দুজনকেই পদ থেকে সরিয়ে দেয় কেন্দ্র। আস্থানা ও আরেক অফিসার দেবেন্দ্র কুমারের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। শেষপর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুজনকেই ক্লিনচিট দিয়ে আদালতে রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টেই সম্মতি দিয়ে আদালত জানিয়েছে, ঘুষের অভিযোগ প্রমাণিত নয়।

আরও পড়ুন-করোনা আতঙ্কে তাজমহল বন্ধ রাখার দাবি

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...