Tuesday, June 23, 2026

আন্তর্জাতিক নারী দিবসে গুগলের অসাধারণ ‘ডুডল’, দেখে নিন ভিডিও

Date:

Share post:

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আর আজই গুগল ডুডল উদযাপন করছে নারী দিবসের বিশেষ ডুডল। ডুডল ভিডিওটি মাত্র ৫৫ সেকেন্ডের। এই ভিডিওটিতে কয়েক স্তরের থ্রি-ডি কাগজে ম্যান্ডালা ডিজাইনে নারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছে গুগল। প্রথম ধাপে সাদা কালো ছবিতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির নারীদের তুলে ধরা হয়েছে। দ্বিতীয় ধাপে রঙিন ছবিতে নারীদের ক্রমশ উন্নত জীবনযাত্রার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর সব শেষে অর্থাৎ তৃতীয় ধাপে বিভিন্ন পেশায় নারীদের সরব উপস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে।

ভিডিওটির বিস্তারিত তথ্য থেকে জানা যায়, এটির ডিজাইন করেছেন জুলি উইলকিনসন এবং জোয়ানে হরসকপ নামের দুই শিল্পী। তারা দুজনই অসলো ও লন্ডনভিত্তিক ম্যাকারো স্টুডিওর অতিথি শিল্পী। অন্যদিকে ডুডলের এই ডিজাইনটিকে অ্যানিমেশন ভিডিওতে রূপ দিয়েছেন ম্যারিয়ন উইলিয়াম এবং ডাফনি আবডারহালডেন। তাঁরা দু’জনই জুরিখভিত্তিক ড্রাস্টিক স্টুডিওর অতিথি অ্যানিমেটর।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...