Saturday, June 20, 2026

জন্মদিনে বিশ্বকাপ হাতে নিতে মরিয়া হরমনপ্রীত

Date:

Share post:

তিন বছর আগে লর্ডসের এক ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল । সেটা ছিল ৫০ ওভারের বিশ্বকাপ। ইংল্যান্ডের কাছে হেরে শূন্য হাতে ফিরতে হয়েছিল মিতালি রাজ-হরমনপ্রীত কৌরদের। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আজ, রবিবার মেলবোর্নে মুখোমুখি ভারত আর অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক নারী দিবসে কার হাতে ট্রফি উঠবে, তা দেখতে মেলবোর্নে হাজির হতে পারেন ৯০ হাজার দর্শক ।
বিশাল সংখ্যক দর্শকের সামনে খেলা মোটেই চাপের নয়, স্পষ্ট জানিয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। রবিবার যাঁর জন্মদিনও। সাংবাদিক বৈঠকে তিনি বলছেন, ‘‘দারুণ উপভোগ করব এই বিশাল দর্শকের সামনে খেলাটা। এই প্রথম স্টেডিয়ামে ৯০ হাজার দর্শক দেখব আমরা। মাঠে নেমে নিজেদের সেরাটা দেব আর প্রতিটা মুহূর্ত উপভোগ করব।’’
শুক্রবারের মধ্যেই ৭৫ হাজারের উপরে টিকি বিক্রি হয়ে গিয়েছে। সংগঠকদের আশা, দর্শকসংখ্যা ৯০ হাজার ছুঁয়ে যাবে। শুধু একটা উদ্বেগ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে হরমনপ্রীতের। বৃষ্টিতে সেমিফাইনাল ভেস্তে যাওয়ার কারণে আট দিন আগে শেষ ম্যাচ খেলেছে ভারত। তিনি বলেছেন, ‘‘আমরা আউটডোরে বেশি অনুশীলনের সুযোগ পাইনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ম্যাচ হয়নি। ইন্ডোরে অনুশীলন হয়েছে। ইন্ডোরের পিচ আর মাঠের পিচ পুরো আলাদা।’’
অন্যদিকে এই নিয়ে টানা ছ’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন চার বার। ফলে প্রতিপক্ষ যে কঠিন তা মানছেন ভারতের মেয়েরা ।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...