Saturday, April 4, 2026

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯

Date:

Share post:

দেশে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার কেরলে একই পরিবারে ৫ জন আক্রান্তের হদিশ মিলেছে। যার ফলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। আক্রান্ত ৫ জনকেই কেরলের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে একজন শিশু। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান, কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তদের মধ্যে ৩ জন সম্প্রতি ইটালি থেকে ফিরেছেন।  বিমানবন্দরে তাঁরা নিজেদের ভ্রমণ বৃত্তান্ত জানায়নি। ফলে সেইসময় তাঁদের স্ক্রিনিং করা হয়নি। এমনকী পরে তাঁদের হাসপাতালে যেতে বলা হলেও, কথা শোনেননি ওই  তিন জন। এর পর তিন জনের দেহেই কোভিড-১৯ এর হদিশ মেলে। অন্যদিকে বিদেশ থেকে ফেরার পরেই তাঁরা একাধিক আত্মীয়ের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে দুজনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালে তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। যদিও এই প্রথম নয়। কেরলে এর আগেও তিন বিদেশ ফেরতের দেহে করোনার সংক্রমণের প্রমাণ মিলেছিল। পরে তাঁরা সুস্থ হয়েও ফিরে গিয়েছেন।

আরও পড়ুন-করোনার জেরে হাতাহাতি!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...